মানিকগঞ্জের ঘিওরে প্রান্তিক পর্যায়ের গাভী পালনে খামারি আধুনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বাষ্টিয়া এলাকায় এই প্রশিক্ষণে অর্ধশত খামারি অংশ নেন।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের এনএটিপি-২ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেন, ঘিওর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। প্রশিক্ষণে গরু পালনের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও প্রান্তিক খামারিদের মাঝে ৩০ শতাংশ সঞ্চয়ের মাধ্যমে ৩ লাখ ৭২ হাজার টাকা প্রদানের বন্দোবস্ত করেন।
সমিতির সভাপতি মোঃ খালেকের সভাপতিত্বে আধুনিক প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ স¤প্রসারন কর্মকর্তা (এন এ টি পি২) ডক্টর সুপ্রিয়া, ডক্টর ফারুক, মোঃ আকবর হোসেন, বালিয়াখোড়া ইউনিয়ন প্রাণী সম্পদ সমিতির সহ-সভাপতি আব্দুল হামিদ, কোষাধক্ষ্য লিয়াকত হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।