ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের র্যালি থেকে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেহেদী হাসান (২১), মোহাম্মদ আলী (১৮), মো. মিয়াদ (১৮), নাসির উদ্দিন (২৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে শিবিরকর্মীরা ফুলবাড়িয়া এলাকা থেকে বিজয় দিবস উপলক্ষে একটি র্যালি বের করলে সেখান থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।