বাংলাদেশের পঞ্চাশ বছরপূর্তি️ ও বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে সামাজিক সংগঠন ভোরের সাথী প্রভাতী সংঘ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিল থেকে মিছিল শুরু হয়ে মধ্যবাড্ডা এলাকা প্রদক্ষিণ করে ডি.আই.টি প্রজেক্ট মাঠে গিয়ে শেষ হয়। দেশের যে বীর সেনাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জি️ত হয়েছে তাদের স্মরণেই এই আয়োজন করে সংগঠনটি।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী মো. রায়হান মন্ডল বলেন,‘আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি। তবে আমাদের মাথায় রাখতে হবে স্বাধীনতা অর্জ️নের চেয়ে তা রক্ষা করা কঠিন। আর এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের দেশকে ভালোবাসতে হবে। তাই আমরা যে যেই পেশায় াকি না কেন সততা ও নিষ্ঠার সাে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। তাইলেই আমরা প্রকৃত দেশ প্রেমিক হিসেবে দেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো।’
এসময় সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য মো. আখতার-উল- আলম বলেন, ‘আমাদের দেশের জন্য অনেক কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে। স্বাধীনতার এত বছর পরেও যারা দেশের টাকা বাইরে পাচার করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। দুর্ন️ীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই হবে জাতির জনকের সোনার বাংলা।’
সংগঠনের সভাপতির বক্তব্যে মো.ছাদেকুর রহমান বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। এই দিনে আমরা আমাদের স্বাধীনতার সূর্য়️ ছিনিয়ে আনতে পেরেছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সেই শহীনদের ও মা বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন।’
প্রতিদিন ব্যায়াম করার প্রয়োজনীতা উল্লেখ করে ভোরের সাথী প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক বলেন,‘দেশের সেবার করার জন্য সুস্থ থাকা অতি প্রয়োজনীয় আর সুস্থ থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই। আমাদের সংগঠনের কাজ শুধু ব্যায়াম করা নয়। পাশাপাশি আমরা নানা সামাজিক কর্ম️কান্ড করে থাকি।’ এসময় তিনি সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে আলোচনায় সভায় বিজয় দিবসের স্বরচিত কবিতা পাঠ করেন মো.কামাল উদ্দিন। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. আখতার-উল-আলম, মো.কামাল উদ্দিন এবং প্রকৌশলী মো. রায়হান মন্ডল, সংগঠনের সভাপতি মো. ছাদেকুর রহমান, সাধারণ সম্পাদক মো.শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা, সংগঠনের সহ-সভাপতি মো.জমসেদ আলী, খায়রুল বাশার,সহ-সাধারণ সম্পাদক মো.বিন ইয়ামিন সেকান্দার, মো.ইসমাইল হোসেন,দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, অর্থ️ সম্পাদক আবুল কালাম মৃধা,ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক মো.আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড.মো.ইউনুস খান,সমাজ কল্যাণ সম্পাদক মো.ফোরকান উদ্দিন, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন মজুমদার,ধর্ম️ বিষয়ক মো. আল-আমিন, রোস্তম আলী প্রমুখ।