যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬ লাখ লোক মিসিং হয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬ লাখ লোক মিসিং হয়। যুক্তরাষ্ট্র বলছে, গত ১০ বছরে বাংলাদেশে ৬ হাজার লোক মিসিং হয়েছে। অন্যদিকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পুলিশ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে হাজার লোক মেরে ফেলে। যুক্তরাষ্ট্রের গ্লোবাল পলিসি হলো সন্ত্রাস দমন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপের বিষয়ে ড. মোমেন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিজয়ের ৫০ বছরপূর্তিতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। তবে তারা যে র‌্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা দেশবাসী গ্রহণ করেনি, সেটা আমি তাকে জানিয়েছি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এনএ