সাত বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা জানাতে সাত কিলোমিটার দৌড় 

সাত বীরশ্রষ্ঠের প্রতি ব্যতিক্রমভাবে শ্রদ্ধা জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে সাত কিলোমিটার দৌড়ে গিয়ে সাত বীরশ্রেষ্ঠের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

সকালে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল। এছাড়া মুক্তিযোদ্ধা জমসেদ শাহ্ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধির স্বেচ্ছায় নিয়মিত পরিচ্ছন্ন রাখায় স্হানীয় ফুলবানুকে সম্মাননা জানানো হয়। আখাউড়া রানার্স নামে একটি সংগঠন এ ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় শুরু করেন ৬৩ জন। 

অংশগ্রহণকারীরা উপজেলার প্রধান সড়ক হয়ে দরুইনে বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে যান। সেখানে প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে সাত বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি শহিদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। 
কর্মসূচিতে উপস্হিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।