ভারতের কর্ণাটক রাজ্যে নারীর বিরুদ্ধে অপরাধের হার বেশি। এসব প্রতিরোধে ব্যবস্থা না নিয়ে উল্টো আগুনে ঘি ঢাললেন রাজ্যের এক জ্যেষ্ঠ কংগ্রেস নেতা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের বিধায়ক কে আর রমেশ কুমার ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিধানসভায় তিনি অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণের তুলনা করেন।
কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার রমেশ কুমার। গতকাল তাকে বলতে শোনা যায়, ‘একটা কথা আছে যে যখন ধর্ষণ অনিবার্য, তখন তা উপভোগ করুন।’
এনডিটিভি জানায়, ভারতের এই রাজ্যে নারীর বিরুদ্ধে অপরাধের হার বেশি। পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত রাজ্যে ১ হাজার ১৬৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে কর্ণাটকে।