খেলাধুলার বাইরেও নানা কর্মকান্ডের জন্য প্রায় সময়ই খবরের শিরোনাম হন ক্রীড়াবিদরা। বিশেষ করে নারী টেনিস তারকাদের নিয়ে সমর্থকদের আগ্রহ বেশি থাকে। তাইতো তারাও চেষ্টা করেন সমর্থকদের সঙ্গে বিভিন্নভাবে নিজেদের জড়াতে। যেমনটা করলেন সাবেক নাম্বার ওয়ান তারকা ও বেলারুশের টেনিস সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা।
সম্প্রতি একটি টুইট করেন তিনি। সেখানে এই তারকা সমর্থকদের কাছে বার্থডে পার্টি আয়োজনের পরিকল্পনায় সহায়তা চেয়েছেন। তার ৫ বছর বয়সী সন্তানের জন্য বার্থডে পার্টি আয়োজন করতে চাচ্ছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কিন্তু কীভাবে কী করবেন সেটাই বুঝতে পারছেন না।
টুইটে ভিক্টোরিয়া আজারেঙ্কা বলেন, ‘একজন ৫ বছর বয়সীর জন্য জন্মদিন পার্টির পরিকল্পনা করা চাপ এবং ক্লান্তিকর। আমি নিশ্চিত নই যে, এটি কেবল এই কারণে যে আমি পারফেকশনিস্ট এবং আশা করি আমার ছেলে সেরা সময়টি পছন্দ করবে?!?!? কেন আমি নার্ভাস’
তার টুইটেরও সুন্দর জবাব দিয়েছেন অনেক সমর্থকই। একজন লিখেন, ‘বাচ্চাদের সঙ্গে টেনিস বল খেলতে আসার জন্য একটি বেলুন ইউনিকর্ন ভাড়া করলে কেমন হয়?!!!’
আরেকজন লিখেছেন, ‘একদম চাপ অনুভব করবেন না!! শুধু তাকে (সন্তানকে) জিজ্ঞাসা করুন!! তাকে জিজ্ঞাসা করুন!!!!!! তার সঙ্গে কথা বলুন। জিজ্ঞেস করুন, জন্মদিনের দিনটি কীভাবে কল্পনা করে সে? এই দিনটি সম্পর্কে তার কেমন অনুভূতি এবং কী করে? তার কী করতে ইচ্ছে হয়? তাকে তার নিজের ইচ্ছে এবং পরিকল্পনা ব্যবহার করতে দিন।’
Planning a birthday party for a 5 year old is stressful and exhausting. And I’m not sure if it’s just because I am perfectionist and hope my son has like the best time?!?!? Why am I nervous