আফগানিস্তানে প্রথমবারের মতো মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিং সালমান হিউম্যানেটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) পক্ষ থেকে ২টি বিমানে করে এ সহায়তা পাঠানো হয়। ৬৫ টনের বেশি এ সহায়তার মধ্যে ১ হাজার ৬৪৭ প্যাকেট খাবারও রয়েছে।
কেএসরিলিফের তত্ত্বাবধায়ক জেনারেল আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, কয়েক ধাপে মোট ছয়টি বিমানে আফগানিস্তানে ১৯৭ টনেরও বেশি সাহায্য পাঠাবে সৌদি আরব। এছাড়া প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেও ২০০টি ট্রাকে সৌদি সহায়তা আফগানিস্তানে পাঠানো হবে।
উপসাগরীয় আরব দেশগুলো গত মঙ্গলবার রিয়াদে এক শীর্ষ সম্মেলনে ‘আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদান এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান রাখতে’ সম্মত হয়েছে।