বিজয় দিবসের কুচকাওয়াজ উপলক্ষে স্পন্সরদের সম্মানে মধ্যাহ্নভোজ

মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ উপলক্ষে স্পন্সরদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

এতে আরও উপস্থিত ছিলেন-বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ এর প্যারেড কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং মিডিয়া ব্যক্তিবর্গ।

মধ্যাহ্নভোজের আয়োজনে বক্তব্য রাখছেন লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ছবি: আইএসপিআর

কুচকাওয়াজ সাফল্যমণ্ডিত ও অলংকৃত করার সঙ্গে স্পন্সর হিসেবে সম্পৃক্ত ছিল ‌‌সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এমজিএইচ, প্রাণ আরএফএল গ্রুপ গ্রুপ, নাভানা গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, ইসলামী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, কে এ আই অ্যালুমিনিয়াম ও বিএটিসি।  

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি দেশের সার্বিক অগ্রযাত্রায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য স্বনামধন্য এসব প্রতিষ্ঠান সমূহের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এবারের মহান বিজয় দিবস কুচকাওয়াজ প্রধানমন্ত্রীর সম্মতি ও সুযোগ্য দিক-নির্দেশনায়, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও স্পন্সরবৃন্দের পৃষ্ঠপোষকতায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।