পদ্মার তীরে ইলিশ উৎসব

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার পাড়ে জাঁকজমকপূর্ণভাবে ইলিশ উত্সব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘প্রজন্ম বিক্রমপুর’ নামের সংগঠনটি লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের সঙ্গে নৌপুলিশ ফাঁড়ি সংলগ্ন নৌবন্দর মাঠে উত্সব মুখর পরিবেশে উত্সবের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উত্সব উদ্বোধন করেন, মুন্সীগঞ্জ-১ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিব দুলাল কৃষ্ণ সাহা, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ওসমান গণি তালুকদার ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য নূর-এ- জান্নাত সিমা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম বিক্রমপুরের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল। উত্সবে ২০টি স্টলে ছোটবড় ইলিশ নিয়ে মাছ বিক্রেতারা বসে।