শীতের আগমন ও ওমিক্রনের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। যুক্তরাজ্যে ঘটছে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে প্রতিদিন যত সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন, দেশটির গত দুই বছরের মহামারির ইতিহাসে এত বেশি দৈনিক সংক্রমণের ঘটনা কখনও ঘটেনি।
বুধবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্যে ৭৮ হাজার ১৫৮ জনের করোনা অস্তিত্ব পাওয়া গেছে। তার পরের দিন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বইর) এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৮৮ হাজার ১৯৫ জনে।
সবকিছু ছাপিয়ে গেছে শুক্রবারের রেকর্ড। এই দিন দেশটিতে নতুন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ হাজার ৪৫ জন। নতুন শনাক্ত হওয়া এই করোনা রোগীদের একটি বিশাল অংশ ওমিক্রনে আক্রান্ত।