চেয়ারম্যান পদে মামা-ভাগ্নের ভোটযুদ্ধ

ঝিনাইদহের সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মামা ভাগ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ওরফে শহিদ শিকদারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন ভাগ্নে আবু সাইদ শিকদার। 

 আবু সাইদ শিকদার জানান, এবার তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন দেয়নি। আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী

অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম শিকদার জানান, আবু সাইদ শিকদার তার আপন চাচাতো বোনের ছেলে। এর আগে তিনি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।