বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তুষার মল্লিক (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে রয়েছে, স্ত্রী সবিতা মল্লিক (৩৬) ও শিশু পুত্র কুষাণ মল্লিক (৮) আহত হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার দেড় বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মোল্লাহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তুষার মল্লিকের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, মোটরসাইকেল যোগে মোল্লাহাট উপজেলার দেড় বোয়ালিয়া মন্দিরে পদাবলী কীর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।