বাংলা একাডেমি পরিচালিত সাতটি পুরস্কার ঘোষণা 

বাংলা একাডেমি পরিচালিত সাতটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ সাতটি পুরস্কার প্রদান করা হবে। 

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১-এ ভূষিত হয়েছেন ড. আতিউর রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২১-এ ভূষিত হয়েছেন ইনাম আল হক। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২১-এ ভূষিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২১-এ ভূষিত হয়েছেন সুকুমার বড়ুয়া। 

প্রথম বারের মতো ২০২১ সালে প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২১-এ ভূষিত হয়েছেন ফেরদৌসী মজুমদার। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২১-এ ভূষিত হয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা। করোনা বৃত্তান্ত বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কার-২০২১-এ ভূষিত হয়েছেন সৌমিত্র চক্রবর্তী।