গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এছাড়া ১৯ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে গতকাল ছিলো ২১১ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩০ গতকাল ছিলো ১ দশমিক ২২ শতাংশ।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৩৬ জন গতকাল ছিলো ১৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তিই পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন।