ফুড ডেলিভারি অ্যাপের জনপ্রিয়তা পৃথিবীজুড়ে। এবার তা পৃথিবী ছাড়িয়ে বিস্তার করেছে মহাকাশেও। মহাকাশচারীরাও আজকাল ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করছেন। আজকাল অনলাইনের মাধ্যমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশেও খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
জাপানের উবার ইটস প্রথমবারের মতো আন্তর্জাতিক স্পেস স্টেশনে খাবার পৌঁছে দিয়েছে। চমকের আরও বাকি আছে। তারা এই খাবার পৌঁছে দিতে বেছে নিয়েছে জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়ারকে।
উবার ইটস জাপানের ভ্যারিফাইড টুইটার পেইজে ওই ডেলিভারির ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, ইউসাকু মায়েজাওয়ার সাদা টি-শার্ট আর উবার ইটসের ক্যাপ পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কমান্ডার অ্যানতন শকাপলরভের কাছে উবার ইটসের বাদামি ব্যাগে খাবার পৌঁছে দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, উবার ইটসের ডেলিভারির ক্ষেত্র বিস্তৃত হচ্ছে।
পোস্টটিতে মহাকাশে খাবার ডেলিভারি দেওয়ার জন্য মায়েজাওয়াকে ধন্যবাদ জানিয়েছে উবার ইটস জাপান। টুইটার ব্যবহারকারীরা এই ঘটনা দেখে বিস্ময় প্রকাশ করেছে।
সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া