ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রবিবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে বাসের চালক ও অপর অজ্ঞাত এক যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।