বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা পৃথক অভিযানে বিভিন্ন প্রকারের ১ লাখ ১৫ হাজার মিটার অবৈধ জাল ও ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে বিকাল পর্যন্ত বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন অর-রশিদ।
তিনি জানান, কোস্টগার্ডের নিয়মিত টহল পরিচালনার সময় বিষখালী নদীর বাইনচটকী ফেরীঘাট এলাকা থেকে মামুন সিকদারের মালিকানাধীন এফবি ভাই ভাই নামের একটি ট্রলার দেখে সন্দে হলে তল্লাশি চালিয়ে ১০ মন জাটকা জব্দ করা হয়। এসময় বিষখালী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ হাজার মিটার চরগড়া, ১৫ হাজার মিটার চিংড়ি জাল ও ১টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে বিকেল ৪ টার দিকে জব্দ ইলিশ গুলো বিভিন্ন এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষখালী নদীর মোহনা লালদিয়া এলাকা থেকে এফবি তুলি নামের একটি মাছ ধরা ট্রলার ২৫ মণ জাটকাসহ জব্দ করে এতিম খানাগুলোতে বিতরণ করে দেওয়া হয়।