পাশের ভবনে আগুন ছড়িয়েছে, নিয়ন্ত্রণে কাজ করছে ৩২ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভবনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ৩২টি ইউনিট কাজ করছে। ২০ জন অগ্নিদগ্ধসহ অন্তত ৪০ জনের বেশি আহতকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

যে ভবনে আগুন লেগেছে, সে ভবনে প্লাস্টিক ও পারফিউমের গুদাম ছিল বলে জানা গেছে। সাড়ে ১০টায় শুরু হওয়া আগুন ১টা ০৫ মিনিটেও নিয়ন্ত্রণের বাইরে, দাউদাউ করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে আশপাশের ৫টি বিল্ডিংয়ে।

ইত্তেফাক/আরকেজি