নোবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের জিএসটি (জেনারেল, সায়েন্স এন্ড টেকনোলজি) গুচ্ছভুক্ত এ মেধা তালিকা প্রকাশ করা হয়। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.nstu.edu.bd/ তে ভর্তির ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, নোবিপ্রবিতে ভর্তির জন্য মোট ১ হাজার ৩৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ২৮৫ শিক্ষার্থী। ‘এ’ গ্রুপে আবেদন করেছেন ৯ হাজার ৬১৯ জন, ‘বি’ গ্রুপে ১০ হাজার ৩১৪ জন, ‘সি’ গ্রুপে ১১ হাজার ৩১৬ জন,‘ডি’ গ্রুপে ১২ হাজার ৯১ জন (বিজ্ঞান ৮ হাজার ৯৯৬, মানবিক ৭৫৪, ব্যবসায় শিক্ষা শাখা ২৩৪১), ‘ই’ গ্রুপে ৫ হাজার ৫০৬ এবং ‘এফ’ গ্রুপে ৩ হাজার ৭৩৯ জন আবেদন করেছেন। প্রতি আসনে আবেদন পড়েছে ৩৭ টি।