নীলফামারীর ডোমারে ঘোড়দৌড় প্রতিযোগিতা 

জেলার ডোমার উপজেলায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাঙ্গামটকপুর গ্রামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে পাঙ্গা চৌপথী ব্যবসায়ী বৃন্দ।

বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়াসহ ১৬ শোয়ারী অংশ নেন প্রতিযোগিতায়। দু’টি পর্বে বিভক্ত বড় ঘোড়ার দৌড়ের শোয়ারী কাফি বানিয়া প্রথম এবং আব্দুল হাদী দ্বিতীয় স্থান অধিকার করেন। ছোট ঘোড়ার দৌঁড়ে  প্রথম হন পল্লী চিকিৎসক বাবু ও দ্বিতীয় হয়েছেন রাশেদ মিয়া। ওই ঘোড়দৌড় উপভোগ করতে এলাকার সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু ভিড় জমায়।

সন্ধ্যায় পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সোনালী ব্যাংকের এজিএম আতাহারুল ইসলাম।