ডিএন‌সি‌সিতে তৃতীয় লিঙ্গের দুজনকে চাকরি

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নে (ডিএন‌সি‌সি) তৃতীয় লিঙ্গের দুই জনকে চাক‌রি দেওয়া হয়েছে। পাশাপা‌শি দুই জন এসিড ভিক‌টিম‌কেও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।

 বুধবার (২২ ডি‌সেম্বর) দুপু‌রে রাজধানীর গুলশানে বিচারপ‌তি শাহাবু‌দ্দিন পা‌র্কে ডিএনসিসি’র উদ্যো‌গে ‘সবাই মি‌লে সবার ঢাকা, পুরুষ সমতা রুখ‌তে পা‌রে স‌হিংসতা’ শি‌রোনা‌মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ডিএন‌সি‌সি মেয়র মো. আতিকুল ইসলাম ব‌লেন, নারীর প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। নারীর প্রতি স‌হিংসতা বন্ধ ক‌রার পাশাপাশি নারী‌কে স্বাবলম্বী হ‌তে সাহায্য করা সবার নৈ‌তিক দা‌য়িত্ব।

তিনি ব‌লেন, পুরুষতা‌ন্ত্রিক আমা‌দের সমা‌জে নারীরা অত্যাচা‌রিত ও নির্যা‌তিত হন। সেসব বন্ধ করার ল‌ক্ষে প্রধানমন্ত্রীর নি‌র্দে‌শে ক‌ঠোর আইন করা হ‌য়ে‌ছে। নারী-পুরুষ একসা‌থে হাত ধ‌রে দেশ এগিয়ে নে‌বে। 

মেয়র আরও ব‌লেন, ডিএন‌সি‌সির বর্তমান ৫ ক‌মিশনার, বীর মু‌ক্তি‌যোদ্ধাকে সম্মাননা প্রদানসহ রামপুরায় বাসচাপায় নিহত ছাত্র মাঈন উদ্দি‌নের ভাইয়ের হা‌তে নি‌য়োগপত্র তু‌লে দি‌তে পে‌রে আমি গ‌র্বিত।

 

ইত্তেফাক/এনএ