ইউআইইউতে ‘ব্লক চেইন ও সাইবার সিকিউরিটি’ বিষয়ে সেমিনার 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ব্লক চেইন অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশন ইন স্মার্ট পাওয়ার সিস্টেম’ বিষয়ক সেমিনার হয়েছে। একই দিন বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট পাওয়ার সিস্টেম ল্যাব’-এর উদ্বোধন হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠান হয়। 

ইউআইইউ’র সেন্টার ফর এনার্জি রিসাচ ও বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (ইপিআরসি) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ব্লক চেইন অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশন ইন স্মার্ট পাওয়ার সিস্টেম’ বিষয়ক সেমিনার এবং ‘স্মার্ট পাওয়ার সিস্টেম ল্যাব’-এর উদ্বোধন হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব সত্যজিৎ কর্মকার এবং অতিথি হিসেবে ছিলেন টেকসই ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষ’র (স্রেডা) চেয়াম্যান মো. আলাউদ্দিন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান।

সেমিনারে বক্তারা স্মার্ট গ্রিডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর প্রয়োজনীয়তা, ব্লক চেইন ব্যবহার করে কীভাবে সাইবার নিরাপত্তা আরও বাড়ানো যায় এবং সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার তৈরি করা যায়, তা তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক ও অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।