কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে বেপরোয়া জেটস্কির (ওয়াটার বাইক) ধাক্কায় ফাহিম নামের এক পর্যটক আহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আট জন জেটস্কি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন আহত ফাহিমের ভগ্নীপতি ওয়াসিম আহমেদ। মামলায় অজ্ঞাত ওয়াটার বাইক চালকদের আসামি করা হয়েছে। মামলার পর হতে সৈকতের সকল জেটস্কি চলাচল বন্ধ রয়েছে।
সৈকতে জেটস্কি চলাচল বন্ধ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মূলত সৈকতে ওয়াটার বাইক চলাচলের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেই। এ কারণে দুর্ঘটনার পর তারা নিজেরাই ওয়াটার বাইক চলা বন্ধ রেখেছে।