ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি সাধারণ মানুষের মতো ফুটানো কিংবা পিউরিফায়ারের পানি পান করেন না। তিনি ও তার পরিবার বিশেষ ধরনের ‘অ্যালকালাইন’ পানি পান করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে বেশকিছু প্রশ্নের উত্তর দিতে শোনা যায় বিরাটকে। সেই ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, ভারতের টেস্ট অধিনায়ককে জিজ্ঞেস করা হয় তিনি ব্ল্যাক ওয়াটার খান কি না? এর উত্তরে তিনি বলেন, ‘কয়েকবার খেয়েছি, কিন্তু রোজ খাই না। তবে আমরা অ্যালকালাইন জল খাই।’
বিশেষজ্ঞদের দাবি, অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায়। বিশেষ করে যারা পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে বেশি কাজ দেয় এই পানি।
অনেকের মতে, সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড সৃষ্টি হয়, তা অ্যালকালাইন পানি খেলে হয় না।
ভারতে হাইড্রোজেন সংবলিত এই অ্যালকালাইন পানির দাম প্রতি লিটার ৭২০ রুপি।