পাঞ্জাবের আদালতে বিস্ফোরণ, নিহত ২

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি আদালত ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত চারজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েচে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে দুইজন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষাদর্শীরা জানান, বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে বাথরুমের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে।

ওই ভবনের দ্বিতীয় তলায় আটটি আদালত কক্ষ আছে। বিস্ফোরণের পর ওই ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেখা গেছে।

এই ঘটনা কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। সেখানে আদালতের ক্যান্টিন আছে। ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটেছে কিনা তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।