ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের প্রায় অর্ধেক খেলা শেষ হয়ে গেছে। প্রতিটি দল এরই মধ্যে ১৫-১৮টি করে ম্যাচ খেলে ফেলেছে। পুরো মৌসুমে খেলতে হবে মোট ৩৮টি করে ম্যাচ। তাইতো এরই মধ্যে অনেকে হিসাব করতে বসে গেছে শিরোপার দৌঁড়ে এখন পর্যন্ত কারা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রিমিয়ার লিগে শিরোপার দৌঁড়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। এর মধ্যে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।
দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সমান ম্যাচে পয়েন্ট ৪১। আর ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। তারাও ১৮টি ম্যাচ খেলেছে।
এর বাইরে শীর্ষ দশে থাকা অন্য দলগুলো হলো- আর্সেনাল (১৮ ম্যাচে ৩২ পয়েন্ট), ওয়েস্ট হাম (১৭ ম্যাচে ২৮ পয়েন্ট), ম্যানচেস্টার ইউনাইটেড (১৬ ম্যাচে ২৭ পয়েন্ট), টটেনহাম (১৫ ম্যাচে ২৬ পয়েন্ট), ওলভস (১৮ ম্যাচে ২৫ পয়েন্ট), লেচিস্টার (১৬ ম্যাচে ২২ পয়েন্ট) ও অ্যাস্টন ভিলা (১৭ ম্যাচে ২২ পয়েন্ট)।
প্রতিটি দলেরই আরও অর্ধেকের বেশি ম্যাচ রয়েছে। যা শেষ হবে আগামী মে মাসে। ফলে এখনই বলা যাচ্ছে না কাদের হাতে শিরোপা উঠবে। তবে প্রতিটি দলের যে পারফরম্যান্স তাতে শীর্ষ তিন দলের সম্ভাবনাই বেশি।