আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাঈম শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়া-তেরখাদা সড়কের কলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাঈম কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মনু শিকদারের ছেলে ও কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়া নাঈম শিকদার ও তার সহপাঠি একই গ্রামের মনির শেখের ছেলে আব্দুর রহিম মোটরসাইকেল নিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে যায়। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে যায়। কালিয়া-তেরখাদা সড়কের কলাবাড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে নাইম ঘটনাস্থলেই মারা যায় ও রহিম আহত হয়। রহিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি