পিছু হটছেন পুতিন! 

ইউক্রেন ইস্যু নিয়ে অবশেষে পিছু হটছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! এক বক্তব্যে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়ার নিরাপত্তার ব্যাপারে যুক্তরাস্ট্র আগামী বছরের শুরুতে জেনেভায় আলোচনায় বসতে রাজি হয়েছে। 

মস্কোয় বার্ষিক এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, এখন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্র ইতিবাচক। আমাদের আমেরিকান পার্টনার বলেছে তারা এসব বিষয়ে জেনেভায় আগামী বছরের শুরুতে কথা বলতে প্রস্তুত।

তিনি আরো বলেছেন, কোন ধরণের কৌশল ছাড়া আমরা শুধু প্রশ্ন তুলেছি পূর্বে ন্যাটার আর কোন অভিযান উচিৎ নয়।  

রাশিয়া যদি ইউক্রেনে কোন ধরনের আগ্রাসন না চালায় এমন নিশ্চয়তা দেয় তাহলে কী নিরাপত্তা নিশ্চয়তা আলোচনা হবে? এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, আলোচনার ফল কেমন মজবুত হল এর ওপর আমাদের পদক্ষেপ নির্ভর করছে। তথ্যসূত্র: আনাদোলু, আরব টাইমস