বিপিএল প্লেয়ার্স ড্রাফটে নাম উঠলো যে দেশি ক্রিকেটারদের

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড়দের নিলাম। সেটির জন্য দেশি ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ৬টি গ্রেডে মোট ২১০ জন ক্রিকেটারের নাম ড্রাফটের তালিকায় রাখা হয়েছে।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা। তাদের পারিশ্রমিক ৭০ লাখ টাকা।

এর বাইরে ‘বি’ গ্রেডে থাকা ক্রিকেটারদের মূল্য ৩৫ লাখ, ‘সি’ গ্রেডে ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘ই’ গ্রেডে ১২ লাখ এবং ‘এফ’ গ্রেডে ৫ লাখ টাকা।

একনজরে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা

‘এ’ গ্রেড (৬ জন): সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা।

‘বি’ গ্রেড (৩৫ জন): নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুমিনুল হক, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।

‘সি’ গ্রেড (৩৩ জন): রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, শহিদুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এনামুল হক বিজয়, সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী চৌধুরী, শামসুর রহমান শুভ, জাকির হাসান, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও হাসান মুরাদ।

‘ডি’ গ্রেড (৪৫ জন): অলক কাপালি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসির হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, নাঈম ইসলাম, রাকিবুল হাসান সিনিয়র, আকবর আলী, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান লিমন, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ শরীফউল্লাহ, মনির হোসেন খান, সাকলাইন সজীব, মোহর শেখ অন্তর, আল-আমিন জুনিয়র, মেহেদী হাসান রানা, সৈকত আলী, রেজাউর রহমান রাজা, এবাদত হোসেন, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহাগ গাজী, জুনায়েদ সিদ্দিকী, সুমন খান, রাহাতুল ফেরদৌস জাভেদ, রবিউল হক, সালমান হোসেন, মাইশুকুর রহমান, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, অমিত হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাবিল সামাদ।

‘ই’ গ্রেড (৩৫ জন): নাজমুল হোসেন মিলন, শুভাশীষ রায়, ইমতিয়াজ হোসেন তান্না, আসিফ আহমেদ রাতুল, তাসামুল হক, ফরহাদ হোসেন, অভিষেক মিত্র, অমিত মজুমদার, আসাদউল্লাহ আল গালিব, পিনাক ঘোষ, তানবীর হায়দার, আসিফ হাসান, দেলোয়ার হোসেন, ইমরানউজ্জামান, সাকলাইন সজীব, ধীমান ঘোষ, কাজী অনিক, ইফতেখার সাজ্জাদ রনি, মোহাম্মদ হাসানউজ্জামান, সালাউদ্দিন শাকিল, রুয়েল মিয়া, শফিকুল ইসলাম, নোমান চৌধুরী, শাহবাজ চৌহান, জাবিদ হোসেন, তাইবুর রহমান পারভেজ, মুনিম শাহরিয়ার, প্রীতম কুমার, শাহাদাত হোসেন দিপু, শাহীন আলম, সুজন হাওলাদার, শাহনুর রহমান, ফারদিন হোসেন এনি, রবিউল ইসলাম রবি ও রুবেল মিয়া।