এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারে তালেবানের নিষেধাজ্ঞা 

এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো তালেবান সরকার। দেশটির সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছে। 

কাবুল পৌরসভার মুখপাত্র নেমাতুল্লাহ বারাকাজি বলেন, সরকার পৌরসভার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কাবুলের বিভিন্ন দোকানের সাইনবোর্ড এবং ব্যবসায়িক কেন্দ্রে ব্যবহৃত নারীদের ছবি মুছে ফেলতে। টোলো নিউজের বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাড়াকাজি বলেন, সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে যেসব ছবি ইসলামের নীতির বিরুদ্ধে যায় তা বিলবোর্ড থেকে সরানো হবে। 

কাবুলের এক বিউটি সেলুনের মালিক তালেবানের এমন সিদ্ধানের সমালোচনা করেছেন। তিনি তাদের ব্যবসায়ের ওপর সরকারকে এমন নিষেধাজ্ঞা না দিতে বলেন।  শায়েস্তা সাইফি নামে একজন মেকাপ আর্টিস্ট যিনি গত সাত বছর ধরে বিউটি সেলুনে কাজ করেন। 

টোলো নিউজকে তিনি বলেন, এটি নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা। ভয় আছে কয়েক দিনের মধ্যে তাদের দোকানে তালা মারা হবে। 

পারওয়ানা নামে এক নারী মানবাধিকার কর্মী বলেন, নারীদের ছবি সরিয়ে সরকারের কী লাভ হবে? এর আগে আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে তালেবান সরকার।  তথ্যসূত্র: খালিজ টাইমস