এবার বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা!

বলিউডে চলছে বিয়ের ধুম। কিছুদিন আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সেড়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এ ছাড়া বিয়ের তালিকায় আছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, কারিশমা তন্নাসহ অনেকেই। এবার সেই তালিকায় যোগ হলো সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির নাম।

বলিপাড়ায় অনেকদিন থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের গুঞ্জন উড়ছে। ‘শেরশাহ’ সিনেমায় এই জুটির রসায়ন তাদের নিয়ে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই দু’জন। তবে প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে যান তারা। শোনা যাচ্ছে, নতুন বছরে শুরুতে সিদ্ধার্থ-কিয়ারাও মালাবদল করবেন। ইতোমধ্যে দু’জন তাদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

তবে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম নিয়ে তাদের ঘনিষ্ঠরা বলছেন, ‘তাদের সম্পর্ক এখনও বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছায়নি। আমরা সকলেই ক্যাটরিনা ও ভিকির বিষয়টি দেখেছি। তারা কীভাবে সবাইকে চমকে দিয়েছেন। সিদ্ধার্থ ও কিয়ারাও হয়তো তেমনটাই কিছু ভাবছেন।’

অপর একটি সূত্র জানান, ইতোমধ্যে পরস্পরের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। খুব শিগগিরই প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা। নতুন বছরেই তাদের বিয়ের পিঁড়িতে দেখা যেতে পারে।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

এর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ বলেন, ‘আমি জানি না। আমি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নই। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবো। কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। সঠিক সময়েই সবকিছু হবে। আগেও না, পরেও না।’

ইত্তেফাক/বিএএফ