২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পথসভা করেছেন দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দীন আহাম্মেদ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনভর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন এই স্বতন্ত্র প্রার্থী। মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।
এসময় বোরহান উদ্দীন আহাম্মেদ বলেন, ইউনিয়ন নির্বাচন নিয়ে অনেক প্রার্থীর মধ্যেই অসুস্থ প্রতিযোগিতা চলছে। যে-ই প্রার্থী হোক না কেন, একে অন্যের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করা আমাদের কাজ নয়। সকলে মিলেমিশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং মোটরসাইকেল মার্কায় ভোট দিবেন।
সভায় বোরহান উদ্দীন আহাম্মেদের সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।