ওমিক্রন: কাপড়ের মাস্ক ব্যবহারে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক এখন দিনে দিনে বাড়ছে। এর সংক্রমণ অতটা ভয়াবহ আকার এখনো ধারণ না করলেও মানুষকে এ নিয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে বর্তমানে আমাদের মধ্যে মাস্ক ব্যবহারে যে রঙিন রঙিন কাপড় ব্যবহার করা হচ্ছে তার মান নিয়ে সজাগ থাকার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের এই সংক্রমণের মধ্যে মানুষকে কাপড়ের মাস্ক ব্যবহারে আরও সাবধান হতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের প্রফেসর ট্রিস গ্রিনহালগ এমনটাই জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এগুলো সত্যিই ভালো হতে পারে আবার ভয়াবহ খারাপও হতে পারে। তবে তা নির্ভর করে মাস্কে কোন কাপড় ব্যবহার করা হচ্ছে তার ওপর।’

প্রফেসর ট্রিস গ্রিনহালগ বলেন, একাধিক উপাদানে তৈরি দুই বা তিন লেয়ারের মাস্ক বেশি কার্যকর। কিন্তু বেশির ভাগ কাপড়ের মাস্ক কেবলই ‘ফ্যাশনের উপকরণ’ হয়ে উঠেছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সূত্র: এনডিটিভি