চকবাজারের আগুনে হতাহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ৮১ জন নারী ও শিশু এবং পুরুষের প্রাণহানির ঘটনায় মন্ত্রী অত্যন্ত মর্মাহত।   

এক শোক বার্তায় তিনি বলেন, ‘শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। তবে এই দুঃখের সময় আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।’

আরও পড়ুন: চকবাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮১ 

বার্তায় মন্ত্রী নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।

ইত্তেফাক/কেকে