জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কনসার্ট, আকর্ষণীয় লেজার শো ও বর্ণাঢ্য আতশবাজির আয়োজন করা হয়েছে। ‘বজ্রকণ্ঠ কনসার্ট’ নামের এই কনসার্টির আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় আবাহনী মাঠ প্রাঙ্গণে (ধানমণ্ডি) এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্টে সংগীত পরিবেশন করবেন-জেমস, মমতাজ বেগম এমপি, ওয়ারফেজ, শিরোনামহীন, লালন, দূরবীন, এফ মাইনর ও মেহরীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। আরও উপস্থিত থাকবেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।