সমকালে থেকে চিরকালকে স্পর্শ করি এই স্লোগানকে ধারন করে শুক্রবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার কবি নজরুল ইন্সটিটিউটে সাহিত্য সংগঠন 'সমতট পড়ুয়া'র আয়োজনে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এই আয়োজনে ছিল পুস্তক পাঠ প্রতিক্রিয়া প্রদান, চরিত্র চিত্রায়ণ, আবৃত্তি ও সাহিত্যের ম্যাজিক বক্স নামক নান্দনিক সব সেগমেন্ট।
অনুষ্ঠান শেষে বর্ষসেরা পাঠক ও সংগঠক সম্মাননা প্রদানের পাশাপাশি স্মরণ আর্য রাজীবকে সভাপতি ও অভিষেক করকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, কথা সাহিত্যিক কিঙ্কর আহসান, ইস্টিশন পাঠাগার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, নাট্যকার শাহাজাহান চৌধুরী, লেখক নিসর্গ মেরাজ চৌধুরী, লেখক মেহেদী আরিফ, মুক্তিযোদ্ধা মালিক খসরু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ শাহাজাহান, কাজী আপন তিবরানী জিয়াউদ্দীন ঠাকুর প্রমুখ।
ইত্তেফাক/কেএইচ