সুগন্ধা নদীতে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে ঝালকাঠির সুগন্ধা নদীতে উদ্ধার অভিযান চলছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরী দল এবং কোষ্ট গার্ড তৃতীয় দিনের মতো অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কোন মৃত দেহের সন্ধান মেলেনি। 

নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দল নেতা হুমায়ুন কবির বলেন, সকাল সারে ৮টায় আমরা ঝালকাঠিতে এসে পৌঁছে ৯ টায় উদ্ধার অভিযান শুরু করি। তিনি আরও জানান, নদী পাড়ের বাসিন্দাদেরকে ফায়ার সার্ভিসের মোবাইল নম্বর দিয়েছি। তারা যদি কেউ কোন যায়গায় মৃতদেহের সন্ধান পায় তবে আমাদের যাতে দ্রুত জানাতে পারে। এছাড়ার নিখোঁজদের স্বজনরাও অনেকেই ব্যাক্তিগতভাবে ট্রলার নিয়ে সুগন্ধা নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে ফিরছেন মৃতদেহ।