পুঁজিবাজারে সূচকের বড় পতন, আতঙ্কে বিনিযোগকারীরা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের  দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৭৩ পয়েন্ট কমে ৬ হাজার ৬২৯.৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট কমে ২ হাজার ৪৮৮.০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ১৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৮.৮৬ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৭৮ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।  

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১৪৭.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৮৬.৫৯ পয়েন্টে। সার্বিক সিএএসপিআই সূচক ২৪৪.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৮৫.৩০ পয়েন্টে। সিএসআই সূচক ১৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯২.১৯ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।

সূচকের টানা পতনে শেয়ার হোল্ডার মধ্যে আতঙ্কিত দেখা দেখা দিয়েছে। উভয় বাজারে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়ে যাচ্ছে।