মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলায় বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, আফছার আলী (৪৫) এবং দোয়াত আলী (৫০)।

বরগংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইসচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা আরিচা মহসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় আফছার আলী এবং একই উপজেলার উথুলী সংযোগ মোড়ে আরিচাগামী একটি বাসের চাপায় দোয়াত আলী ঘটনা স্থলে নিহত হন। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহত আফছার আলী ঘিওর উপজেলার আওরঙ্গবাদ গ্রামের মৃত ওহেদ আলীর পুত্র এবং দোয়াত আলী শিবালয় উপজেলার বড় বোয়ালি গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।

আরও পড়ুনঃ চকবাজারে নিহতদের মধ্যে ৩৪ জন সোনাইমুড়ির, ৬ জন এক ইউনিয়নের

পুলিশ আরো জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ট্রাক ও বাস ফাঁড়িতে নিয়ে আসা হলেও চালকদের আটক করা যায়নি।

ইত্তেফাক/নূহু