বরিশাল মেডিক্যালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ সর্বোচ্চ ১২ শতাংশ

অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শরীরের বিভিন্ন স্থান পুড়ে যাওয়া ৩৫ জন রোগী বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োজিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসরুর উর রহমান বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শরীরের বিভিন্ন স্থান পুড়ে যাওয়া ৩৫ জন রোগী বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অর্থপেডিক্স বিভাগে ভর্তি রয়েছেন দুই জন। যাদের বিভিন্ন অংশ পুড়ে গেছে তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। যারা এখন ভর্তি রয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ অগ্নিদগ্ধ রয়েছে ১২ শতাংশ। গতকাল রবিবার দুপুরে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মোট ৩৭ রোগীর মধ্যে তিন জন আইসিইউতে রয়েছেন। তিনি বলেন, এখানে চিকিৎসা নিতে কোনো রোগীকেই অর্থ খরচ করতে হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা চিকিৎসার জন্য ওষুধ থেকে শুরু করে যখন যা চাইছি সব কিছুই সরবরাহ করছে।