চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ডিসেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে অবাদ নিরপেক্ষ ভোট গ্রহণ শেষ হয়েছে। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, ৩টি ইউনিয়নে বিএনপি নেতা ও ২টিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছে। এর মধ্যে
১ নম্বর রাজারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবদুল হাদী মিয়া।
২ নম্বর বাকিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে বিএনপি নেতা মিজানুর রহমান মিলন।
৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মানিক হোসেন প্রধানিয়া।
৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) গোলাম মোস্তফা স্বপন।
৫ নম্বর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন।
৬ নম্বর পূর্ব বড়কুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব।
৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব নূরুল আমিন হেলাল।
৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার।
৯ নম্বর গন্ধব্যপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী নূরুর রহমান বেলাল।
১০ নম্বর গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু।
১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম মজিবুর রহমান জয়লাভ করে।