ঝালকাঠির বিষখালী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি সদর থানা পুলিশ সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে লঞ্চঘাট এলাকায় নিয়ে আসেন এবং কয়েকজন স্বজনকে সনাক্তের জন্যে দেখান। তার বয়স আনুমানিক ৪০ বছর। গায়ে কালো গেঞ্জি ও পেটে পোড়া দাগ রয়েছে। ঝালকাঠির সদর থানার এসআই নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত যুবকের পেটে পোড়া দাগ থাকায় সে লঞ্চ যাত্রী বলে ফায়ার সার্ভিসের ধারনা। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঝালকাঠি সদর থানার এসআই খোকন হাওলাদার জানান, সকালে স্থানীয়রা ৯৯৯ এ কল দিয়ে এক যুবকের লাশ ভাসছে বলে জানান। পরে পুলিশ নিয়ে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের নাপিতেরহাট এলাকার বিষখালী নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মৃত দহে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।