তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন, প্রতিজ্ঞা করেছিলেন কখনো প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেবেন না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বেলজিয়ামের 'সবচেয়ে শক্তিশালী পুরুষ' ফ্রেদেরিক সিনিস্ত্রা মারা গেলেন করোনায়।
দ্য টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ফ্রেদেরিক সিনিস্ত্রা গত ১৫ ডিসেম্বর মারা গেছেন।
খবর, গত নভেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হন সিনিস্ত্রা। এরপর ক্রমেই অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয় তাকে।
সেই সময় হাসপাতালের বেডে শুয়ে সিনিস্ত্রা লিখেন, 'পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বাসায় থেকে সুস্থ হচ্ছি, যেভাবে সুস্থ হওয়ার কথা। আরও হাজারগুণ শক্তিশালী হয়ে আমি সবার মাঝে ফিরব।'
তবে শেষ রক্ষা আর হয়নি তার।