অ্যাড নোটিফিকেশনে নাজেহাল? অ্যান্ড্রয়েডের ৫টি

সেরা অ্যাড ব্লক অ্যাপ

ফোনে জরুরি কাজ করতে গেলেই অ্যাড নোটিফিকেশনের সমস্যায় ভুগতে হয় অনেককেই। অথচ অ্যাড ব্লক অ্যাপ সহজে প্লে স্টোরে মেলে না। জেনে নিন অ্যান্ড্রয়েডের জন্য ৫টি সুবিধাজনক অ্যাড ব্লক অ্যাপ—

সহজ একটি অ্যাড ব্লকার অ্যাপ হল অ্যাড অ্যাওয়ে প্লে স্টোর নয়, এফ ডি-রল্ড থেকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ। অ্যাড অ্যাওয়ে ডাউনলোড করতে রুট প্রয়োজন।

অ্যান্ড্রয়েডে সবচেয়ে জনপ্রিয় অ্যাড ব্লকার প্লাস। রুটেড ও নন রুটেড ডিভাইস দুটোতেই কাজ করে এই অ্যাপ

 

অ্যাড গার্ড অ্যাপ অপেক্ষাকৃত নতুন। এই অ্যাপও রুট ছাড়াই কাজ করে। তবে আগের দুটোর মতো ফ্রি নয়। বছরে ১৭৫০ টাকা পড়ে এই অ্যাপ।

অনেক ব্রাউজার রয়েছে, যেগুলোর সঙ্গেই থাকে অ্যাড ব্লকার। যা অধিকাংশ অ্যাড ব্লক করে দেয়। ব্রেভ ব্রাউজার, ফায়ারফক্স ফোকাস, কিউয়ি ব্রাউজার ডলফিন ব্রাউজার এর মধ্যে অন্যতম।

ব্লক দিস অ্যাপ বেশি কাজের না হলেও এই অ্যাপ ফ্রি এবং ফিল্টারের বদলে ডিএনএস ব্লকিং ব্যবহার করে। এই অ্যাপ রান করতে অন্য অ্যাপের তুলনায় ব্যাটারি কম খরচ হয়।