পশ্চীম তীরে ইসরায়েলি অধ্যুষিত অঞ্চলে বার্ড ফ্লুর প্রার্দুভাব মারাত্মক আকার ধারণ করেছে। যার কারণে সেখানে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি সারস মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় খামারিদের জোরপূর্বক পাঁচ লাখের বেশি মুরগি মেরে ফেলতে বাধ্য করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে সেখানকার ইতিহাসে ‘সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয়’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলের প্রকৃতি বিষয়ক বিজ্ঞানী উরি নাভি জানান, ‘পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে’।
তিনি বলেন, পানির মাঝখানে অধিকাংশ পাখি মারা যাওয়ার কারণে সেখান থেকে সেগুলো পরিষ্কার করা কঠিন হয়ে যাচ্ছে।
পরিবেশ সংরক্ষণমন্ত্রী তামার জান্দবার্গ এই ঘটনাকে ‘ইসরায়েলের ইতিহাসে বন্যপ্রাণীর সবচেয়ে মারাত্মক ক্ষতি’ বলে উল্লেখ করেছেন।
প্রতি বছর আফ্রিকা যাওয়ার পথে অন্তত ৫ লাখ সারস ইসরায়েল অতিক্রম করে। যার কিছু সংখ্যক ইসরায়েলের হুলা লেকে অবস্থান করে। এবার সেখানেই দেখা দিলো বার্ড ফ্লু।