দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৬২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যেখানে গতকাল ছিলো ৩৭৩ জন। শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। যেখানে গতকাল ছিল ২ দশমিক ১৬ শতাংশ। সেই তুলনায় আজ করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৯৪ জন যেখানে গতকাল ছিলো ৩২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি নারী যার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।