বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক কথা শুনেছি। সারাবিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলার আট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন কিন্তু বাস্তবায়নে করতে সময় লাগছে।মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। সে কারণে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবন-মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,দীর্ঘ ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। করোনা মহামারীর সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সকল ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ ভাগ পিছিয়ে আছে। এটা সম্ভব হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মকাণ্ডের জন্য।
এর আগে রংপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা হাঁড়ি ভাঙ্গা দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রসিক মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ছাফিয়া খানম, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল প্রেসক্লাব সভাপতি মাহাবুব রহমানসহ রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েকশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।