গত বছর পৃথিবীকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডিয়োগো ম্যারাডোনা। এবার তার ছোট ভাই হুগো ম্যারাডোনাও মৃত্যুবরণ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ৫২ বছর বয়সী হুগো ম্যারাডোনা। তিনিও পেশায় ফুটবলার ছিলেন। নেপলস শহরের কাছে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্যারিয়ারে ইতালি, স্পেন, জাপান এবং আর্জেন্টিনায় খেলেছেন হুগো ম্যারাডোনা। ১৯৮৭ সালে নাপোলি ক্লাবে বড় ভাই ডিয়োগো ম্যারাডোনার সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে ক্যারিয়ার গড়তে ব্যর্থ হন। পরবর্তীতে আসকোলি এবং রায়ো ভ্যালেকানোসহ বেশ কয়েকটি ক্লাবে খেলা চালিয়ে যান।