রোজ লাল গোলাপ দেওয়া একটা অদৃশ্য যত্ন: মাহি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করছেন। গত ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। চলতি মাসেই স্বামী রাকিবকে নিয়ে ওমরাহ পালন করতে যান এই নায়িকা। ওমরাহ শেষে দেশে ফিরে আবারও সব কিছু নতুনভাবে শুরু করছেন এই নায়িকা। দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

সোমবার (২৭ ডিসেম্বর) এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। স্বামীসহ নানা সময়ের ছবি আপলোড দিয়ে প্রেমময় বার্তা ক্যাপশনে লিখেন। এবার তিনি লিখলেন ভালোবাসা নিয়ে।

মাহি লিখেছেন, নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেনো আইসক্রিমটা তার আগের রুপ আর ফিরে পাবে না। কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র “তোমাকে তো আমি পেয়ে গেছি , আর যত্ন করে কি হবে”, এই চিন্তাধারার মাধ্যমে।

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

তিনি লিখেছেন, ‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেওয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি, আপনারা হয়তো জানবেন না বুঝবেন না কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।

ইত্তেফাক/বিএএফ